এইমাত্র পাওয়া

ব্রাহ্মণপাড়ায় পরীক্ষায় নকল করায় দুই শিক্ষার্থী বহিষ্কার

কুমিল্লাঃ জেলার ব্রাহ্মণপাড়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৬ মার্চ) উপজেলার চান্দলা ইসলামিয়া গাউছিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, ইয়াসিন আরাফাত ষাইটশালা দারু সুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও একরামুল হাসান রাব্বী চান্দলা ইসলামিয়া গাউছিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও চান্দলা ইসলামিয়া গাউছিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ছালেহ নূর মোহাম্মদকে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, চলমান এসএসসি ও দাখিল পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালীন নকলের প্রচেষ্টা ও নকল সামগ্রী বহনের দায়ে দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ও পরীক্ষা নকলমুক্ত করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.