ফেসবুকে দাবিদাওয়া সংবলিত স্ট্যাটাসের জেরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কবির আল গালিবের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ডিসেম্বর, রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক অফিস আদেশে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী কবির আল গালিব, আইডি নং- ২০১৩১২০৩০৭৩ এর দাবি নামা সম্বলিত স্ট্যাটাসটি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলা বিধির ৫ (ক) ধারা ভঙ্গ করার সামিল এবং বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিধায় বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শৃঙ্খলা বোর্ডের সুপারিশ অনুযায়ী তাকে চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকতে বলা হলো।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ বলেন, শৃঙ্খলা বোর্ডের সুপারিশ অনুযায়ী এই সিন্ধান্ত নেয়া হয়ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
