এইমাত্র পাওয়া

স্কুলের পতাকা টানাতে গিয়ে ছাত্রের মৃত্যু, প্রধান শিক্ষক-আয়া আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর কদমতলীতে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ৯ম শ্রেণির শিক্ষার্থী তৌহিক হাসান রিয়ান (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা পৌনে ১১টার দিকে পলাশপুর আইডিয়াল স্কুলে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, তৌহিক হাসান রিয়ান বিদ্যালয়ের লোহার পাইপে পতাকা টাঙানোর সময় পাইপটির পাশেই বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজ তারের ওপরে পড়ে যায়। এ সময় ওই শিক্ষার্থী বিদ্যুৎস্পর্শ হয়ে দ্বিতীয় তলা থেকে পড়ে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

নিহত শিক্ষার্থীর বাবা ফারুক ও মা বিদ্যালয়ের সামনে আহাজারি করে কান্নাকাটি করে বলেন, তার মৃত্যুর জন্য বিদ্যালয়ের মালিক ও শিক্ষকরা দায়ী। আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাই।

কদমতলী থানার ওসি কাজী আবুল কালাম যুগান্তরকে বলেন, শিক্ষার্থী পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আহত হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ ও আয়া পারভিনকে আটক করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.