এইমাত্র পাওয়া

প্রাথমিকে শিক্ষক নিয়োগে ৩য় ধাপের পরীক্ষা ২২ মার্চ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের বিভাগের পরীক্ষা আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হতে পারে। শিক্ষা অধিদপ্তর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে পরীক্ষার সার্বিক প্রস্তুতি ঠিক করতে।

জানা গেছে, ২২ মার্চ তৃতীয় ধাপের পরীক্ষার সম্ভাব্য তারিখ। ওইদিনই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে একযোগে লিখিত পরীক্ষা হবে। এজন্য আমরা প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। সেখানে প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমাসহ বিস্তারিত জানানো হবে।

গত ১৮ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো থেকে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে আবেদন করেছেন দুই বিভাগের তিন লাখ ৪৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রার্থী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.