এইমাত্র পাওয়া

গণপূর্তের নতুন সচিব নবীরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামকে পদোন্নতি দিয়েছে সরকার। তাকে পদোন্নতি দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আলমগীর কবির।

নবীরুল ইসলাম গণপূর্তের বিদায়ী সচিব কাজী ওয়াছি উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.