এইমাত্র পাওয়া

মাদারগঞ্জে ৯ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অর্থদণ্ড ও ৩ শিক্ষককে অব্যাহতি

জামালপুরঃ জেলার মাদারগঞ্জ উপজেলায় চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি দুই শিক্ষককে অর্থদণ্ড এবং অপর তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।

এর মধ‍্যে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় উপজেলার আব্দুল আলিম কামিল মাদ্রাসার তিন শিক্ষার্থী, ঘুঘুমারি মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী এবং তিন শিক্ষককে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়াও নিচিন্তাপুর আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যাপক মীর আব্দুল্লাহকে ১০ হাজার এবং শাহীন ইসলাম নামের এক শিক্ষককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসীমা নাহাত বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং দুই শিক্ষককে অর্থদণ্ডসহ তিনজনকে দায়িত্ব থেকে অব‍্যাহতি দেওয়া হয়েছে। এর মধ‍্যে তিন শিক্ষক শিক্ষার্থীদের অবজেক্টিভ কারেকশন করে দেওয়ার অপরাধে এবং দুই জনকে নকল সরবরাহের দায়ে অর্থদণ্ডসহ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.