এইমাত্র পাওয়া

কওমি মাদরাসা আছে, ভবিষ্যতেও থাকবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কওমি মাদরাসা বন্ধ সংক্রান্ত কোনো বক্তব্য দেননি জানিয়ে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‌‘কওমি মাদরাসা বাংলাদেশে আছে, ভবিষ্যতে থাকবে।’

শিক্ষামন্ত্রীর বক্তব্য বিকৃত করে একটি মহলের প্রচারণার বিষয়ে মঙ্গলবার (৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা কওমি মাদরাসা বোর্ডগুলোর সঙ্গে কাজ করতে চাই। কারণ, কওমি মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীরা কর্মসংস্থান চায়।

উল্লেখ্য, সারাদেশে অনিবন্ধিত নূরানি মাদরাসা বাড়ছে। সেখানে সন্তানদের ভর্তিতে ঝুঁকছেন অভিভাবকরা। এতে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুশিক্ষার্থীদের উপস্থিতি কমছে। বিষয়টিকে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে তা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীকে অবগত করেছেন জেলা প্রশাসকরা (ডিসি)। গত রবিবার (৩ মার্চ) (৩ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম দিনের তৃতীয় অধিবেশনে তারা এ বিষয়ে অবগত করেন। পরে শিক্ষামন্ত্রী ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেবেন বলে ডিসিদের আশ্বস্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্টদের বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে তাৎক্ষণিক নির্দেশনাও দিয়েছেন তারা।

অধিবেশনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বিকেল সোয়া ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এরপর অধিবেশন শেষে বেরিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকের সম্মেলনে সারাদেশে অনিবন্ধিত মাদরাসা চালুর বিষয়টি উঠে এসেছে। ডিসিরা জানিয়েছেন, যেখানে-সেখানে এখন নূরানি কিংবা বিভিন্ন নামে মাদরাসা খোলা হয়েছে। আমরা তাদের (ডিসিদের) আশ্বস্ত করেছি, বাংলাদেশ মাদরাসা বোর্ডের মাধ্যমে নিবন্ধনের যে প্রক্রিয়া রয়েছে, তার বাইরে মাদরাসা খোলার কোনো সুযোগ নেই। এ প্রক্রিয়ার বাইরে গিয়ে যারা মাদরাসা খুলছেন, সেটা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত নয়।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.