এইমাত্র পাওয়া

ধুনটে প্রেমে সাড়া না পেয়ে মাদরাসা ছাত্রীকে ধ-র্ষ-ণ

বগুড়াঃ জেলার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে নানির ঘরে মাদরাসাছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে পাবেল হোসেন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর নানি বাদী হয়ে শুক্রবার (১ মার্চ) রাতে থানায় মামলা করেন। পাবেল হোসেন উপজেলার চিথুলিয়া গ্রামের ছরোয়ার হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরী উপজেলার মরিচতলা দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। মরিচতলা গ্রামে নানির বাড়িতে থেকে সে মাদরাসায় লেখাপড়া করে। মাদরাসায় যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করার পাশাপাশি প্রেমের প্রস্তাব দেয় পাবেল। কিন্তু প্রেমে সাড়া না পেয়ে ওই ছাত্রীর ওপর ক্ষুব্ধ হন সে।

এ অবস্থায় ২২ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ওই ছাত্রীর নানির বাড়ির লোকজন গ্রামের এক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যান। মাদরাসাছাত্রী তখন নানার ঘরে একাই ঘুমিয়ে ছিল। এ সুযোগে পাবেল ওই বাড়িতে গিয়ে কৌশলে নানির ঘরের ভেতর ঢুকে মাদরাসাছাত্রীকে ধর্ষণ করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছালে পাবেল হোসেন পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর নানি বাদী হয়ে পাবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জাগো নিউজকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এ মামলার একমাত্র আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.