এইমাত্র পাওয়া

নতুন ক্যাম্পাসে ব্র্যাক ইউনিভার্সিটি

ঢাকাঃ রাজধানীর মেরুল বাড্ডায় ৭ একর জায়গা বিস্তৃত ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। সুন্দরবনের ইকোসিস্টেম থেকে অনুপ্রেরণা নিয়ে প্রকৃতি ও স্থাপত্যের মিশেলে তৈরি করা হয়েছে এ ক্যাম্পাস।

‘সবুজের আবাহনে আগামীর আহ্বানে’ শীর্ষক মিট অ্যান্ড গ্রিট উইথ মিডিয়া অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার এর উদ্বোধন করে ব্র্যাক ইউনিভার্সিটি।

মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে একাডেমিক উৎকর্ষ, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন অঙ্গীকার তুলে ধরা হয়। পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম, লোকায়ত পারফরম্যান্স এবং আলোচনার মাধ্যমে একটি সামগ্রিক শিক্ষা অভিজ্ঞতাকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ অঙ্গীকার আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপাসন তামারা হাসান আবেদ, বোর্ড অফ ট্রাস্টিজের অন্য সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মাহফুজুল আজিজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এর ডিন, বিভাগের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ব্র্যাক ইউনিভার্সিটির এই ভবন ডিজাইন, নির্মাণ, পরিবেশ সচেতনতা বিষয় বিভিন্ন ফিচারে সিঙ্গাপুর, চীন এবং জার্মানিসহ বিভিন্ন দেশের সেরা বিশেষজ্ঞরা কাজ করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.