এইমাত্র পাওয়া

৯ ছাত্রীর চুল কাটায সেই শিক্ষিকা বরখাস্ত

মুন্সীগঞ্জঃ হিজাব না পরায় জেলার সিরাজদীখানের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের ৯ ছাত্রীর চুল কেটে দিয়েছেন রুমিয়া সরকার নামের এক শিক্ষিকা। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদের নির্দেশে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ) স্কুল ম্যানেজিং কমিটি তাকে বরখাস্ত করে। এ ঘটনায় মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।

এর আগে বুধবার (২৮ ফেব্রুয়ারি) ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে। এদিন সপ্তম শ্রেণির ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুনিয়া সরকার ওই প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা।

ভুক্তভোগী এক ছাত্রী বলে, আমার একটাই হিজাব। আর ওই হিজাব ময়লা হয়ে গেছে। তাই ধুয়ে দিয়েছি। এজন্য হিজাব না পড়েই স্কুলে যাই। ম্যাডামকে অনেক অনুরোধ করে বলেও আমি রক্ষা পাইনি। ম্যাডাম আমার মাথার চুল কেটে দিয়েছে। আমি আর ওই স্কুলে যামু না।

অভিভাবক কহিনুর বলেন, আমার মেয়েকে চুল কেটে ন্যাড়া বানিয়ে দিয়েছে। তাই আমার মেয়েটা ভেঙে পড়েছে ও আর স্কুলে যেতে চাচ্ছে না।

তবে এ বিষয়ে বক্তব্য নিতে শিক্ষিকা রুমিয়া সরকারের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মিয়া মো. ফরিদ বলেন, ক্লাসেই কাঁচি ছিল। তাই হাতের কাছে পেয়ে এ কাজ করে ফেলেছে। তবে কাজটা অন্যায় করেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.