তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫০টি আসন বৃদ্ধি পেয়েছে। এতে করে বিশ্ববিদ্যালয়টির মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭০টি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৪২তম সভা এবং সিন্ডিকেটের ৮২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। চলতি শিক্ষাবর্ষে বর্ধিত আসনে শিক্ষার্থী ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি।
২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ৬০০টি, ‘বি’ ইউনিট তথা মানবিক শাখায় ৬২০টি এবং ‘সি’ ইউনিটের শিক্ষার্থীদের জন্য ৩০০টি আসন ছিল।
বর্ধিত আসনের হিসেবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দর্শন বিভাগে ৩০টি থেকে ৫০টি, ইতিহাস বিভাগ ৪০টি থেকে ৫০টি, প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগে ৩০টি থেকে ৪০টি এবং পরিসংখ্যান বিভাগে ৩০টি থেকে ৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেবে ববি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে আসন সংখ্যা বাড়ছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে মোট আসন ছিল ১ হাজার ৪৫০টি, ২০২১-২২ শিক্ষাবর্ষে ৫০টি বৃদ্ধি করে করা হয় ১ হাজার ৪৯০টি, ২০২২-২৩ শিক্ষাবর্ষে করা হয় ১ হাজার ৫২০টি। বর্তমানে ৫০টি আসন বৃদ্ধির ফলে আসন দাড়িয়েছে ১ হাজার ৫৭০টি।
২০১১-১২ শিক্ষাবর্ষে ছয়টি বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম দিয়ে যাত্রা শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন ২০১১-১২ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিল মাত্র ৬২০টি। বর্তমানে ৬টি অনুষদের ২৫টি বিভাগে আসন রয়েছে ১ হাজার ৫২০টি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
