এইমাত্র পাওয়া

সব মাধ্যমিকে ৩০ এপ্রিলের মধ্যে গঠন করতে হবে ‘অভিভাবক শিক্ষক সমিতি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসা) “অভিভাবক শিক্ষক সমিতি (PTA)” গঠনের জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ এপ্রিল ২০২৪ খ্রি.-এর মধ্যে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসা) “অভিভাবক শিক্ষক সমিতি (PTA)” গঠনের জন্য বলা হয়েছে।

বুধবার মাউশির ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)’ স্কিমের পরিচালক অধ্যাপক চিত্ত রঞ্জন দেবনাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)’ স্কিমের প্রস্তাবিত “অভিভাবক শিক্ষক সমিতি (PTA ) নীতিমালা ২০২৩ ” শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে (।

সে অনুযায়ী আগামী ৩০ এপ্রিল ২০২৪ খ্রি.-এর মধ্যে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসা) “অভিভাবক শিক্ষক সমিতি (PTA)” গঠনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় নির্দেশনা প্রদান করেছেন।

এমতাবস্থায় নির্ধারিত তারিখের মধ্যে অনুমোদিত নীতিমালা অনুযায়ী সারাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসা) “অভিভাবক শিক্ষক সমিতি (PTA)” গঠনের নির্দেশনা প্রদান ও পিটিএ গঠনে প্রতিষ্ঠানসমূহকে সহায়তার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অভিভাবক শিক্ষক সমিতি গঠনের কাঠামোতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ সদস্যে কমিটিতে অভিভাবক প্রতিনিধি প্রতি শ্রেণিতে ২ জন করে ১০ জন, শিক্ষক প্রতিনিধি প্রতি শ্রেণিতে একজন করে ৫ জন, এসএমসি কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি থাকবে। কারিগরি পর্যায়ের ২০ সদস্যে, নিম্ন মাধ্যমিক ১০ সদস্যের, স্কুল অ্যান্ড কলেজে ২২ সদস্যের কমিটি করা হবে।
শিক্ষক অভিভাবক সমিতির সাধারণ সভা বছরে অন্তত ২ (দুইবার) অনুষ্ঠিত হবে। শিক্ষক অভিভাবকদের মধ্যে সু সম্পর্ক তৈরি করে বিদ্যালয়ের কল্যাণে সকল কার্যক্রমে সহযোগিতা করাই এই কমিটির মূল উদ্দেশ্য। ম্যানেজিং কমিটি ও শিক্ষক অভিভাবক সমিতি একে অপরের সম্পূরক হিসেবে স্কুলের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবেন। উভয় কমিটির যুগ্ম সভা আহবান করে স্কুলের সার্বিক উন্নয়নের জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। নির্বাহী কমিটির নিয়মিত সভায় নির্বাহী কমিটির আমন্ত্রণক্রমে উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ, সরকারী দফতরসমুহের মাঠ পর্যায়ের সম্প্রসারণ কর্মীসহ অন্যান্য বিদ্যোৎসাহী ব্যক্তিগণ অংশগ্রহণ করতে পারবেন।

অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা, ২০২৩ দেখতে এখানে ক্লিক করুন। 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.