অনলাইন ডেস্ক :
বিসিএস ও সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—মাহমুদুল হাসান আজাদ, নাহিদ, রাসেল আলী, রুহুল আমীন, খালেকুর রহমান টিটু, আহমেদ জুবায়ের সাইমন ও ইব্রাহিম। গত শুক্র ও শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, চক্রের সাত জনকে গ্রেফতার করেছে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, পরীক্ষার্থীর মাধ্যমে পরীক্ষা কেন্দ্র থেকে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রশ্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে নিয়ে আসেন। সেই প্রশ্ন এক্সপার্ট গ্রুপ দিয়ে সমাধান করে ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীর কাছে সরবরাহ করেন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জনতা ব্যাংকের অ্যাসিসটেন্ট অ্যাক্সিকিউটিভ অফিসার (এইও) পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রও সমাধান করে দেওয়া হয়েছে একই প্রক্রিয়ায়। সেই তথ্য ধরে তদন্ত করে তাদের গ্রেফতার করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
