এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন-২০২৪-এ সভাপতি হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তুষারকান্তি সাহা এবং সাধারণ সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সহসভাপতি নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসিফ ইকবাল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক একেএম মাসুদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান জনি, কোষাধ্যক্ষ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আলিম মিয়া, শিক্ষা ও গবেষণা সম্পাদক সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবাশীষ বেপারী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তরিকুল ইসলাম জনি এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ইন্দ্রাণী মণ্ডল বিজয়ী হয়েছেন।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ ইরফান আজিজ, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ফিরোজ আহমেদ ও স্বপ্না পাপুল, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমান (হীরক মুশফিক), চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক রাশেদুর রহমান এবং হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক সবুজ চন্দ্র ভৌমিক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
