এইমাত্র পাওয়া

পরীক্ষার হলে মোবাইল, চার এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রামঃ জেলার ফুলবাড়িতে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পকেটে স্মার্টফোন থাকায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার(২৫ ফেব্রুয়ারি) ফুলবাড়ি উপজেলার কয়েকটি কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটে।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে আশিফুর রহমান আকাশ ফুলবাড়ি জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ছাড়া বাকিরা হলো বড়লই উচ্চ বিদ্যালয়ের লাবু মিয়া, বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফারজানা ইয়াসমিন ও উত্তর রাবাইটারি উচ্চবিদ্যালয়ের মাহমুদ হাসান

কেন্দ্রের সহকারী প্রধান শিক্ষক মো. রাহিবুল ইসলাম জানান, জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২নং কক্ষে পরীক্ষা দিচ্ছিল আকাশ। রোববার গণিত ২য় পত্রের পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে বহিষ্কার করে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকের এসএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে ও নকল সরবরাহ করায় মোট চারজন শিক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় কেউ যেন অসদুপায়ের সুযোগ নিতে না পারে আমরা এ বিষয়ে সতর্ক আছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.