এইমাত্র পাওয়া

সভাপতির ওপর হামলা চাকরি প্রত্যাশীদের, বরখাস্ত প্রধান শিক্ষক

রংপুরঃ জেলার তারাগঞ্জ উপজেলার চিলাপাক উচ্চ বিদ্যালয়ের ৫ জন কর্মচারীকে নিয়োগ দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা নিয়েও নিয়োগ না দেওয়ায় ম্যানেজিং কমিটির সভাপতির ওপর চাকুরীপ্রত্যাশী প্রার্থী ও তাদের লোকজন হামলা করে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরফরাজ আলম দুলালকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারুল হক। এমন ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের অক্টোবরে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী বিদ্যালয়ে ৫ জন কর্মচারী নিয়োগের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর ৫টি পদের জন্য ২৭ জন চাকুরীপ্রত্যাশী প্রার্থী আবেদন করেন। তবে ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারুল হক তার পছন্দমতো ৫ জন প্রার্থীকে চাকুরী নিয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে কয়েক লাখ টাকা গ্রহণ করেন। টাকা লেনদেনের খবরটি এলাকায় প্রকাশ পেলে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকদের সঙ্গে সভাপতির দ্বন্দ্ব ও ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় অভিভাবকেরা সভাপতির দুর্নীতির বিরুদ্ধে দিনাজপুর শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি গত ২০২২ সালের ডিসেম্বর মাসে সত্যতা পেয়ে নিয়োগ কার্যক্রম স্থগিত করেন। বিদ্যালয়ে ৫জন কর্মচারী নিয়োগ বন্ধ হয়ে যাওয়ায় চাকুরীপ্রত্যাশী প্রার্থী ও তাদের অভিভাবকেরা বিদ্যালয়ের সভাপতি আনোয়ারুল হকের কাছে তাদের দেওয়া টাকা ফেরত নেওয়ার জন্য চাপ সৃষ্টি করলে অভিযুক্ত সভাপতি তাদের টাকা ফেরত দেবে বলে টানবাহানা শুরু করেন। গত বছরের মে মাসে অভিযুক্ত সভাপতি তার পার্শ্ববর্তী উপজেলা বদরগঞ্জের বাসা থেকে গ্রামের বাড়ি তারাগঞ্জ চিলাপাকে এসেছেন জানতে পেরে চাকুরীপ্রত্যাশীরা তার বাড়িতে গিয়ে টাকা ফেরত পেতে আনোয়ারুল হককে অবরুদ্ধ করে রাখেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.