এইমাত্র পাওয়া

কারামুক্ত হলেন ঢাবি ছাত্রদলের সভাপতি

ঢাকাঃ প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল।

শুক্রবার বেলা ১২টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।

নেতাকর্মীদের উদ্দেশে ঢাবি ছাত্রদলের সভাপতি বলেন, গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধার আর ভোটাধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথের লড়াই চলবে। যতই জুলুম নির্যাতন হোক না কেন আমরা আমাদের লড়াইয়ে পিছু হটব না।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর রাজধানীর রায়েরবাগ থেকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে খোরশেদ আলম সোহেলসহ ১১ জনকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.