এইমাত্র পাওয়া

নিয়ম শৃঙ্খলার অবনতি হলে ব্যবস্থা-ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে সবকিছুর সমন্বয়ে মানসম্মত শিক্ষায় পৌঁছাতে চাই। কোন জায়গায় নিয়ম শৃঙ্খলার অবনতি হলে সেগুলোর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই ব্যবস্থা নেবে।

রোববার রাজশাহী কলেজ অডিটোরিয়ামে দেশের ১৩টি শতবর্ষী সরকারি কলেজসমূহের শিক্ষার উৎকর্ষ সাধন কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি আরো বলেন, সকলের যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন। এর মাধ্যমেই আমাদের শিক্ষাকে এগিয়ে নেয়ার অধিষ্ট লক্ষ্যে পৌঁছাবো।

এসময় শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন নিয়ে সাংবাদিকেদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষাকরা কোন আন্দোলন করছে না। কিছু অভিযোগ তারা দিয়েছেন। প্রথা অনুযায়ী সেগুলোর কোন প্রমাণ থাকে তাহলে অন্য জায়গায় যেমন ব্যবস্থা নেয়া হয়েছে তেমন ব্যবস্থা নেয়া হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন।

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ ড. মো. গোলাম ফারুক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মশিউর রহমান প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.