ঢাকাঃ ২০২৪ সালের একুশে পদক পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২১ বিভাগে ২১ বিশিষ্টজন এবার এই পুরস্কার পাচ্ছেন। ভাষা ও সাহিত্যে এবার রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগের অধ্যাপক ড. জিনোবধি ভিক্ষু।
মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
অধ্যাপক ড.জিনোবধি ভিক্ষুবলেন, ‘একটু আগে এ বিষয়ে সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রের দ্বিতীয় এই সর্বোচ্চ সম্মাননা পেয়ে খুবই ভালো লাগছে’।
নিজের অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক ড. জিনোবধি ভিক্ষু বলেন, ‘আমার দীর্ঘ শিক্ষকতা জীবনের যথাযথ মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সরকারি দপ্তর। এজন্য আমি অশেষ কৃতজ্ঞ ও ঋণী। আমি চাই আমার চেয়ে যারা আরো বেশি অভিজ্ঞ ও গবেষক তাদেরকেও যদি এভাবে মূল্যায়ন করা হয় আমি খুবই কৃতার্থ হবো।’
প্রসঙ্গত, অধ্যাপক ড.জিনোবধি ভিক্ষুর পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি ১৯৯৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রভাষক হিসেবেও কর্মরত ছিলেন। ড.জিনোবধি ভিক্ষুর ৩৫ টি বই প্রকাশ পেয়েছে এবং তিনি ৮ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় করে দিয়েছেন। এছাড়া তিনি পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় করার স্বপ্ন দেখছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
