ঢাকাঃ ক্যান্টিনের পাওনা টাকা চাওয়ায় ক্যান্টিন মালিককে মারধর ও দাড়ি ছেঁড়ায় ঢাবি ছাত্রলীগ নেতা আরাফাত হোসাইন অভিকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
আরাফাত হোসাইন অভি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত হোসেন অভিকে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাস্টারদা’ সূর্যসেন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িকভাবে বহিষ্কার করা হলো।’
এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) হল ক্যান্টিন মালিক ফাহিম হোসেন হলকে মারধর করেন ওই ছাত্রলীগ নেতা। ক্যান্টিন মালিকের দাড়ি টেনে ছিঁড়ে ফেলেন তিনি। পরে এ ঘটনার প্রতিকার চেয়ে ক্যান্টিন মালিক ফাহিম হোসেন হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
