ঢাকাঃ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানিয়ে একটি চিঠি বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল মনসুরের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নিমিত্তে অধ্যাপক নাদিরকে তিন মাসের ছুটিতে পাঠানো হয়েছে বলা জানানো হয়েছে।
বাকি টাকা চাওয়ায় ক্যান্টিন মালিকের দাড়ি ছিঁড়লেন ঢাবি ছাত্রলীগ নেতাবাকি টাকা চাওয়ায় ক্যান্টিন মালিকের দাড়ি ছিঁড়লেন ঢাবি ছাত্রলীগ নেতা
ওই চিঠিতে আরো বলা হয়েছে, পরবর্তী সিন্ডিকেট সভায় অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে ওঠা অভিযোগে তদন্ত কমিটি গঠনসহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে।
১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন বিভাগেরই একজন নারী শিক্ষার্থী। এই নারী শিক্ষার্থী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পর গতকাল রবিবার নাদির জুনাইদের বিচারের আগ পর্যন্ত সকল ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়ে মানববন্ধন করে বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা। পরবর্তীতে আজ সোমবার অধ্যাপক নাদিরের অফিসকক্ষ ও ক্লাসরুমে তালা দেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে অধ্যাপক নাদিরকে তিন মাসের বাধ্যতামূলক ছুটি দিলো প্রশাসন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
