এইমাত্র পাওয়া

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক খাইরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোঃ খাইরুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাঃ রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।

অ্যধাপক মোঃ খাইরুল ইসলাম ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ১৪ ব্যাচের শিক্ষা ক্যাডার কর্মকর্তা হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ২০২৪ ইং তারিখে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবু তাহেরকে  ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হলে কলেজটির অধ্যক্ষ পদ শূন্য হয়। এই শূন্য পদে অধ্যাপক মোঃ খাইরুল ইসলামকে পদায়ন করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.