এইমাত্র পাওয়া

স্কুল থেকে শেষবারের মতো বাড়ি ফিলল তানজিনা

কুমিল্লাঃ জেলার তিতাসে তানজিনা আক্তার নামে পাঁচ বছরের এক শিক্ষার্থীর প্রাণ গেল বাসচাপায়। আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় গৌরীপুর-হোমনা সড়কের বাতাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিনা আক্তার বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্রী এবং বাতাকান্দি গ্রামের সিএনজি অটোরিকশাচালক সফিক মিয়ার মেয়ে।

বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়। সকালে ক্লাস করে তানজিনা বাসায় ফিরছিল তার বড় বোনের সাথে। সাড়ে ১২টার দিকে শুনি একতা বাসের ধাক্কায় মেয়েটি মারা গেছে। সাথে সাথে আমরা তাকে দেখতে যাই। আমি একটি কথাই বলব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এবং পরিবারকে শোক সইবার তৌফিক দান করেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাশ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আইনি যাবতীয় ব্যবস্থা তিতাস থানার পক্ষ থেকে গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.