নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টা করায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রিফাত-উর-রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, রবি শিক্ষক সমিতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, সম্প্রতি দেশ ও বিশ্ববিদ্যালয় বিরোধী অপশক্তি অনলাইন সংবাদ মাধ্যম ও ভার্চুয়াল প্লাটফর্মে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত অসত্য, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। আমরা মনে করি ভিত্তিহীন, অযৌক্তিক, ভ্রান্ত তথ্য প্রচার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করা যাবে না। বিশ্ববিদ্যালয় বিরোধী এই অপচেষ্টার প্রতিবাদে শিক্ষক সমিতি তীব্র ক্ষোভ প্রকাশ করছে।
বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু অ্যাকাডেমিক পরিবেশকে কৌশলে বাধাগ্রস্থ করার এ চেষ্টা বিকৃত বুদ্ধির পরিচায়ক। শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা দক্ষ ও মানবিক জনবল তৈরিতে ভূমিকা রাখছে।
সবাইকে সংযত আচরণ করার অনুরোধ জানাচ্ছে উল্লেখ করে বলা হয়, শিক্ষক সমিতি দেশ ও বিশ্ববিদ্যালয় বিরোধী চক্রান্তকারীদের বিরত থাকতে এবং সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
