কুমিল্লাঃ উত্তরপত্র হারানোর দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া জাহানকে পরীক্ষা সংক্রান্ত সব কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।
জানা যায়, ফার্মেসি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের সঙ্গে ২০১৭-২০১৮ শিক্ষার্থীদের ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি-২ কোর্সের মানোন্নয়ন পরীক্ষার তিনটি উত্তরপত্র হারানোর অভিযোগ ওঠে ওই বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া জাহানের বিরুদ্ধে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে ৮৯তম সিন্ডিকেট সভায় সাদিয়া জাহানকে দুই বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সব কাজ থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়। ইতোমধ্যে তিনি শিক্ষাছুটিতে থাকায় এই নির্দেশ শিক্ষাছুটি শেষে কর্মক্ষেত্রে যোগদানের পরবর্তী প্রথম দুই বছরের জন্য কার্যকর হবে।
এ ছাড়া একই সভায় সিদ্ধান্ত হয়, যাদের খাতা হারানো গেছে তাদের অন্যান্য কোর্সের পরীক্ষায় প্রাপ্ত নম্বর গড় করে মানোন্নয়ন পরীক্ষার নম্বর প্রদান করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
