নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সংসদ উপনেতা মতিয়া চৌধুরীকে মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা দিয়েছে সরকার।
২৯ জানুয়ারি থেকে মতিয়া চৌধুরীকে রাষ্ট্রপতি এই সুবিধা দেন জানিয়ে রোববার (৪ ফেব্রুয়ারি) গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।
শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে ২৯ জানুয়ারি সংসদের উপনেতা করা হয়।
গত সরকারের মেয়াদেও সংসদের উপনেতার দায়িত্বে ছিলেন তিনি। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর ওই দায়িত্ব পান মতিয়া।
গত সরকারের মেয়াদেও মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধায় উপনেতার দায়িত্বে ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
