নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ পারভেজ হাসান।
রবিবার (৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদ থেকে মোঃ পারভেজ হাসানকে বদলি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
