এইমাত্র পাওয়া

সিলেট: বেসরকারিতে ঝুঁকছে প্রাথমিক শিক্ষার্থীরা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য ছিল বিনামূল্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। প্রাথমিক শিক্ষা কার্যক্রম চলছে মুলত এসব বিদ্যালয়কে কেন্দ্র করে।

প্রাথমিক ও প্রাক-প্রাথমিক পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থী পড়াশোনা করছে এখানেই। তবে সিলেটের সরকারী প্রতিষ্ঠানের তুলানায় বেসরকারীতে এখন ঝুঁকছে কোমলমতী শিক্ষার্থীরা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়ছে প্রাথমিক ও প্রাক-প্রাথমিকের ৬৭ দশমিক ২ শতাংশ শিক্ষার্থী। আর বাকি ৩৩ শতাংশই অধ্যয়ন করছে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে।

সংশ্লিষ্টরা বলছেন, অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাব, নিরাপত্তা ব্যবস্থার অপর্যাপ্ততা, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আধিক্য এবং আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের অনীহার কারণেই প্রাথমিক বিদ্যালয়গুলোয় শিক্ষার্থীরা কম ভর্তি হচ্ছে।

শিক্ষাবিদরা মনে করছেন, সরকারি প্রাথমিকে শিক্ষার্থী কম ভর্তি হওয়ার বিষয়টি কাটিয়ে উঠতে গবেষণানির্ভর পদক্ষেপ প্রয়োজন। বিষয়টি কাটিয়ে উঠতে হলে সরকারের গবেষণা করতে হবে। গবেষণায় যদি দেখা যায়, অবকাঠামো সমস্যা প্রধান কারণ; তাহলে ভালো অবকাঠামো নির্মাণ করতে হবে। আর গবেষণায় যদি অন্য কোনো কারণ উঠে আসে, সেটি সমাধানে পদক্ষেপ নিতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.