এইমাত্র পাওয়া

বগুড়া: পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে তিন শিক্ষক বরখাস্ত

বগুড়াঃ জেলায় বিএসসি নার্সিং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তিন নার্সিং শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) মুহাম্মদ শাখীর আহম্মদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া নার্সিং কলেজের নিম্নোক্ত কর্মকর্তাগণকে প্রশাসনিক কারণে নির্দেশক্রমে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তরা হলেন- বগুড়া নার্সিং কলেজের প্রভাষক মুসতা-নূর-সুলতানা, মোছা: গুলনাহার খাতুন, ও মো. আব্দুল বারী সরকার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ আদেশ জাজির প্রেক্ষিতে তারা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.