নীলফামারীঃ জেলার কিশোরগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় নাজির উদ্দিন (৩৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে বুধবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত নাজির উদ্দিন বাজেডুমরিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষক ও নীলফামারী সদর উপজেলার বেড়াডাঙ্গা গ্রামের আবদার আলীর ছেলে।
ভিকটিমের দাদি জানান, তাদের গ্রামের এতিমখানায় নাজিম শিক্ষকতা করতেন ও ভাড়া বাসায় থাকতেন। ঘন কুয়াশায় সোমবার সকাল ৯টায় তার নাতনি (১৬) মাদ্রাসায় যাচ্ছিল। পথিমধ্যে ওঁৎ পেতে শিক্ষক তাকে অপহরণ করে তার বাসায় নিয়ে যায়।
স্ত্রী-সন্তান বাসায় না থাকার সুযোগে তাকে আটকে রেখে ধর্ষণ করে। বুধবার স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে সন্ধ্যায় পুলিশের হাতে দেন।
ভুক্তভোগী ওই মাদ্রাসাশিক্ষার্থী জানায়, ওই শিক্ষক তাকে জোর করে আটকে রেখে ধর্ষণ করেছে। তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে ওই শিক্ষার্থী।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শরীফ জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা মামলা করেছেন। আসামিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
