এইমাত্র পাওয়া

স্মার্ট নাগরিক তৈরিতে প্রাথমিক শিক্ষার ভূমিকা ব্যাপক: রুমানা আলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্মার্ট নাগরিক তৈরিতে প্রাথমিক শিক্ষার ব্যাপক ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

আজ সোমবার বিকেলে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আসেন।

রুমানা আলী বলেন, ‘দেশের সরকারি কর্মচারীদের প্রায় এক-চতুর্থাংশ প্রাথমিক শিক্ষা পরিবারের।

এসব শিক্ষকদের অন্তহীন প্রয়াস বাংলাদেশে প্রাথমিক শিক্ষার উত্তরণে ব্যাপক অবদান রেখেছে। যার ফলশ্রুতিতে প্রাথমিক শিক্ষায় বাংলাদেশের অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত স্মার্ট নাগরিক তৈরির ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। সংশ্লিষ্ট শিক্ষকদের এ বিষয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

’এসময় তিনি দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস ও মাহবুবুর রহমান প্রমুখ।

সভার আগে প্রতিমন্ত্রী দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ উদ্বোধন করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.