সুভাষ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম আরও দুইদিন ও প্রাথমিক বিদ্যালয় একদিন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন সকালে ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান স্বাক্ষরিত পত্রে এ ঘোষণা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, চলমান শৈত্যপ্রবাহের কারণে জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। এ কারণে মাউশির নির্দেশনা মোতাবেক ২৯ ও ৩০ জানুয়ারি (সোমবার ও মঙ্গলবার) মাধ্যমিক স্তরে শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।
সব প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ফলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী সোমবার বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্র জানায়, সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকালে ঝলমলে রোদ উঠলেও কনকনে শীত অনুভূত হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
