চাপাইনবাবগঞ্জঃ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় দুইদিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকালে এ তথ্য জানান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, চাঁপাইনবাবগঞ্জে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। ফলে শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সোমবার ও মঙ্গলবার জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আগামি বুধবার থেকে যথারীতি নিয়মে পাঠদান শুরু হবে।
আকস্মিক ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের খবর যথা সময়ে না জানতে পেরে শিক্ষার্থীরা স্কুলে এসেও ফিরে গেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
