এইমাত্র পাওয়া

রংপুরে তিন দিন বন্ধ থাকবে সব প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ জেলায় চলমান শৈত্যপ্রবাহের কারণে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখনো খোলা রয়েছে মাধ্যমিকের কার্যক্রম।

সোমবার (২২ জানুয়ারি) থেকে তিনদিন এ কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম।

তিনি জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক তাপমাত্রা কমে আসায় এবং শৈত্যপ্রবাহের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনদিন জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিসিয়াল কার্যক্রম যথারীতি চলমান থাকবে। এদিকে মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চালু রয়েছে বলে একাধিক প্রতিষ্ঠান প্রধান।

রংপুর আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সকাল ছয়টা ও নয়টায় রংপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৮.১ ডিগ্রি সেলসিয়াস।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.