এইমাত্র পাওয়া

১৮ তম শিক্ষক নিবন্ধন: আবেদন প্রায় ১৯ লাখ, পরীক্ষা মার্চে

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। প্রায় ১৮ লাখ ৬৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন বলে জানিয়েছে এনটিআরসি। যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এদিকে ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা মার্চে হতে পারে বলে জানা গেছে। মার্চের কত তারিখে হতে পারে তা নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ। তবে মার্চে পরীক্ষা নেওয়ার বিষয়ে সব ধরনের প্রস্ততি গ্রহণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি)।

এ পরীক্ষায় প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়। ১০০টি প্রশ্নের জন্য সময় দেওয়া হয় এক ঘন্টা। প্রিলিতে পাস নম্বর ৪০। তিনটি ক্যাটাগরিতে প্রার্থীরা আবেদন করতে পারেন। তা হল-স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়। প্রত্যেক পর্যায়ের পরীক্ষা ভিন্ন প্রশ্নপত্রে এবং ভিন্ন দিনে অনুষ্ঠিত হয়।

গত বছরের ৯ নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে তা শেষ হয় ৩০ নভেম্বর। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের নিয়োগে নতুন তালিকা প্রকাশ করে এনটিআরসি। তার প্রেক্ষিতে নিয়োগ পেয়ে থাকেন প্রার্থীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.