ঢাকাঃ সালমান ফজলুর (এফ) রহমানকে প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা করেছে সরকার। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগ হবে অবৈতনিক। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা প্রাপ্য হবেন।
গত ১১ জানুয়ারি সালমান ফজলুর রহমানসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
তারা হলেন- ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে ওই প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস প্রদত্ত ক্ষমতাবলে তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগদান করেন।
উপদেষ্টা নিয়োগের শর্ত রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩ বি(১) মোতাবেক সালমান এফ রহমানের উপদেষ্টার ক্ষেত্র পুনর্বিন্যাস করা হয়েছে বলে নতুন প্রজ্ঞাপনে জানানো হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
