জন্মদিনে সহপাঠীর হাতে সর্বস্ব লুট, নিহত শিক্ষার্থী

সেদিন ছিল মেয়েটির ১৯তম জন্মদিন। তাই সকালেই মন্দিরে ছুটে গিয়েছিলেন পূজা দিতে। এরপর আর বাড়ি ফেরার সৌভাগ্য হয়নি তার। ধর্ষণের পর তাকে নির্মভাবে হত্যা করেছে তারই এক সহপাঠী। এ ঘটনায় ওই তরুণকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

এই নির্মম ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের ওরানগাল জেলার হানামকোন্ডা শহরে।

স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, বুধবার জন্মদিন উপলক্ষে শহরের এক মন্দিরে পূজা দেয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল ওই মেয়েটি। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়ে তার পরিবারের সদস্যরা। তারা বারবার মেয়ের মোবাইলে ফোন করছিল। কিন্তু মেয়ে ফোন ধরছে না। এ নিয়ে তারা পুলিশে সাধারণ ডায়েরি করে।

বুধবার রাতে পুলিশে মেয়েটির মরদেহ উদ্ধার করে ওরানগাল জেলার হান্টার রোড থেকে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়। এরপর মেয়েটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।

এদিকে নিহতের ফোনকল রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ চেক করার পর পুলিশের বিশেষ দল সম্ভব্য ঘাতককে গ্রেপ্তার করেছে। ঘাতক আর কেউ নয়, মেয়েটিরই এক সহপাঠী, যে মেয়েটির সঙ্গে একই কলেজে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর তারা এ বিষয়ে নিশ্চিত হবে।

তবে পুলিশের সন্দেহ, হত্যা করার আগে মেয়েটির ওপর যৌন নিপীড়ন চালানো হয়েছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.