নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে আগ্রহী শিক্ষা ক্যাডার শিক্ষকদের আবেদন আহবান চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার মাউশির প্রশিক্ষণ উইংয়ের উপ-পরিচালক ড. মোনালিসা খান স্বাক্ষরিত অফিস আদেশে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০২৩-২০১৪ অর্থবছরে বি.সি.এস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের জন্য শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ক ০৪ (চার) দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হবে। আপনার প্রতিষ্ঠান হতে বর্ণিত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের http://stms.emis.gov.bd ব্যবহার করে আগামী ৩১/১/2024 তারিখের মধ্যে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়, আবেদন সংক্রান্ত কারিগরি সহায়তার জন্য জনাব মোঃ মামুন অর রশিদ, সহকারী প্রোগ্রামার (ই.এম.আই.এস সেল), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা মোবাইল নম্বর 01716821600 ( সকাল ৯:০০ বিকাল ৪:০০ ) এর সাথে যোগাযোগ করা যেতে পারে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
