নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদ পেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজিকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদ দিয়েছি শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মতামত অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ১০ মোতাবেক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (৪, এ্যামব্যাংকমেন্ট ড্রাইভ রোড, সেক্টর-১০, উত্তরা, ঢাকা-১২৩০) এর অনুকূলে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদপত্র প্রদান করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
