ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিনি পূর্বের মন্ত্রিসভায় একই মন্ত্রণালয়ে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে মন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে নৌকার প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। তার পিতা এবিএম মহিউদ্দীন চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩য় মেয়র ছিলেন।
মহিবুল হাসান চৌধুরী নওফেল ২০১৬ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে তিনি সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।
তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন। ৭ জানুয়ারি ২০১৯ সালে তিনি বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
