ঢাকাঃ নীলফামারী-২ (সদর) আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত আসাদুজ্জামান নূর বলেছেন, উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই। সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। এটাই আমাদের কাজ এবং কর্তব্য।
বুধবার জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এসব কথা বলেন। নির্বাচনে তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী ছিলেন।
আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী এরইমধ্যে দেশবাসীর জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তার মধ্যেই নির্বাচিতদের কর্তব্যগুলোর বিধান দেওয়া আছে। আমাদের মূল দায়িত্ব হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা।
দ্বাদশ জাতীয় সংসদে কী চ্যালেঞ্জ আছে জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জ অনেকগুলোই আছে। তারমধ্যে দ্রব্যমূল্যের সমস্যা আছে, বেকারত্বের সমস্যা আছে, শিক্ষার মান উন্নয়নের বিষয় আছে, শিল্পোন্নয়নের বিষয় আছে, আমদানি-রফতানির ক্ষেত্রে ভারসাম্য বাড়ানোর বিষয় আছে এবং শিল্প সংস্কৃতির বিষয়ে আমাদের অনেক কাজ করার আছে।
আসাদুজ্জামান নূর আরো বলেন, তৃণমূল পর্যায়ে সংস্কৃতিটা আরো বাড়ানো এবং শিক্ষার সঙ্গে সংস্কৃতের সমন্বয় ঘটাতে হবে। সবকিছু মিলে আমাদের সামনে অনেক কাজ। উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই। সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
