ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কিরীট কুমার দত্ত

ময়মনসিংহঃ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাকালীন সময় থেকে কর্মরত সচিব অধ্যাপক কিরীট কুমার দত্ত।

গত সোমবার (০৮ জানুয়ারি) শিক্ষা বোর্ডটির প্রতিষ্ঠাকালীন সময় থেকে কর্মরত চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল চাকরি থেকে অবসরে যাওয়ায় অধ্যাপক  কিরীট কুমার দত্ত চেয়ারম্যান হিসেবে এ দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৪ তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা। ১৯৯৩ সালে জয়পুরহাট সরকারি কলেজে প্রভাষক পদে শিক্ষা ক্যাডার কর্মকর্তা হিসেবে কর্মক্ষেত্র শুরু করেন এই অধ্যাপক।

আরও পড়ুনঃ অবসরে যাচ্ছেন ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল

জানা গেছে, অধ্যাপক কিরীট কুমার দত্ত এর জন্ম ১৯৬৫ সালের ২৬ সেপ্টেম্বর। তিনি ১৯৮১ সালে সেতাবগঞ্জের পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি প্রথম বিভাগে এবং ১৯৮৩ সালে দিনাজপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

১৯৮৬ সালে আনন্দ মোহন সরকারি কলেজ থেকে উদ্ভিদবিদ্যা বিষয়ে অনার্স কোর্স সম্পন্ন করে ১৯৮৭ সালে একই প্রতিষ্ঠান থেকে এমএসসিতে উদ্ভিদবিদ্যা বিষয়ে ১ম শ্রেণিতে ১ম স্থান অর্জন করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০১/২০২৪ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.