বাংলাদেশি শিক্ষার্থীদের ফেলোশিপ দিচ্ছে অক্সফাম

ঢাকাঃ ছয় মাস মেয়াদি ইয়ুথ ফেলোশিপ প্রোগ্রামে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম ইন বাংলাদেশ। স্নাতকোত্তরে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

ফিশারিজ, আন্তর্জাতিক সম্পর্ক, ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সমুদ্রবিদ্যা, আইন, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়।

আবেদনকারীকে জীবনবৃত্তান্তসহ একটি মোটিভেশনাল লেটার লিখতে হবে। সর্বোচ্চ ১৫০০ শব্দের মধ্যে একটি প্রস্তাব লিখতে হবে। প্রস্তাবনায় আবেদনকারী রেফারেন্সের শর্তাবলী (টিওআর) এর ভিত্তিতে একটি বিষয় নির্বাচন করবেন এবং সেই বিষয়ের ওপর সমস্যার বিবৃতি, সমাধান, বাস্তবায়ন পরিকল্পনা ও বাজেট অন্তর্ভুক্ত থাকবে।

ফেলোরা প্রকল্প বাস্তবায়নের জন্য গবেষণার সব খরচসহ ১ লাখ ৫০ হাজার টাকা পাবেন। এছাড়া নির্বাচিত গবেষণা নিবন্ধনগুলো আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রচার করবে সংস্থাটি।

আবেদনের বিস্তারিত তথ্য জানতে এ লিংকে প্রবেশ করুন।

আবেদনের সময় শেষ শেষ হচ্ছে ১৪ জানুয়ারি ২০২৪।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০১/২০২৪ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.