এইমাত্র পাওয়া

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

আজ মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের‌ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । কলেজের সহকারি অধ্যাপক রকিবুল হাসান রিপন এর সভাপতিত্বে  এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও স্কাউটস লিডার এস এম রফিকুল আলম বকুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যাক্ষ মোঃ শাহীউদ্দীন ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা  মোঃ আব্দুল হালিম বিশ্বাস ‌, বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা কে এম ফজলুল করিম খোকন‌।

 

সপ্তাহ ব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে ৫৫ টি পুরস্কার ছাএছাত্রীদের মধ্যে বিতরন করা হয়‌‌।  খেলাধুলার পাশাপাশি বিভিন্ন খেলার মাধ্যমে ছাএছাত্রীদের যোগ্য নাগরিক  হিসেবে গড়ে ওঠার আহবান জানান অতিথিদ্বয় । প্রায়  শতাধিক ছাএছাত্রী বিভিন্ন খেলায় অংশগ্রহন করেন ।  অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.