মানিকগঞ্জঃ মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেলেন তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
রবিবার নির্বাচনে মোট ১৯৩টি ভোটকেন্দ্রে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৪ হাজার ৫২৫ ভোট।
অন্যদিকে নৌকা প্রতীকে মমতাজ বেগম পেয়েছেন ৭৮ হাজার ২৬৯ ভোট।
বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী, ৬ হাজার ২৫৬ ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বিজয়ী হয়েছেন।
এ আসনে এবারের নির্বাচনে ১০ জন প্রার্থী ছিলেন। দেওয়ান জাহিদ আহমেদ ছাড়া আসনটিতে আওয়ামী লীগের আরও তিনজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তারা হলেন দেওয়ান সফিউল আরেফিন ওরফে টুটুল (মোড়া), মুশফিকুর রহমান খান (কেতলি) ও সাহাবুদ্দিন আহমেদ (ঈগল)।
এছাড়াও এ আসনে প্রার্থী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এ কে এম ইকবাল হোসেন (নোঙ্গর), বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফেরদৌস আহমেদ আসিফ (ফুলের মালা), বাংলাদেশ কংগ্রেসের জাকির হোসেন (ডাব), বাংলাদেশ সুপ্রিম পার্টির এ কে নাহিদ (একতারা) এবং কৃষক শ্রমিক জনতা লীগের তানভীর হাসান (গামছা)।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
