নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রবিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল ইসলাম।
নৌকা প্রতীকে নওফেল পেয়েছেন এক লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে সনজীদ রশীদ চৌধুরী পেয়েছেন এক হাজার ৯৮২ ভোট। এছাড়া মোমবাতি প্রতীকে আবু আজম এক হাজার ৫৩২ ভোট পেয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
