এইমাত্র পাওয়া

শুটিংয়ে ফিরলেন শাকিব খান

একাধিক বার শুটিং শুরুর কথা বলা হলেও শাকিব খান ছিলেন আড়ালে। প্রায় দেড় মাস পর ‘বীর’ ছবির মাধ্যমে শুটিংয়ে ফিরলেন শাকিব খান। ছবিটির নিজেকে আলাদা করে প্রস্তুত করেছেন এই নায়ক। প্রস্তুতি নিয়ে তবেই শুটিংয়ে ফিরেছেন।

শাকিব খানের এসকে ফিল্মস প্রযোজিত তৃতীয় সিনেমা ‘বীর’-এর প্রথমধাপের শুটিং হয় মাস কয়েক আগে। তখন শাকিবের ছোট বেলার দৃশ্য ধারণ করা হয়। তারপর থেমে ছিল ‘বীর’-এর শুটিং। এরপর আজ ঢাকার অদূরে পুবাইলে শুরু হয়েছে ছবিটির শুটিং। সেখানে অংশ নেওয়ার মধ্য দিয়ে প্রায় দেড়মাস পর শুটিংয়ে ফিরলেন শাকিব।

শাকিব খান গণমাধ্যমকে বলেন, আজ সকাল থেকেই পূবাইলে ‘বীর’-এর শুটিং করছি। সপ্তাহ দুয়েক টানা কাজ চলবে। এখন পুরো সময়টাতে শুধু ‘বীর’-এ মনযোগ থাকবে।

তিনি আরও বলেন, কিছুদিন শুটিং থেকে দূরে ছিলাম শুধুমাত্র ‘বীর’-এর জন্য। এ সিনেমায় চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে কিছুটা সময় লেগেছে। ‘বীর’-এর গল্পটাই এমন যে আমাকে প্রস্তুত হতে বাধ্য করেছে। বাকিটা স্ক্রিনে দেখলে দর্শক বুঝতে পারবেন।

২০১৪ সালে ‘হিরো দ্য সুপারস্টার’ এবং গেল রোজার ঈদে ‘পাসওয়ার্ড’-এ দুটি সিনেমা প্রযোজনা করে ব্যাপক সাফল্য পায় শাকিব খান ফিল্মস (এসকে ফিল্মস)। এই প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় সিনেমা ‘বীর’-এর শুটিং শুরু হয়েছিল জুলাইতে।

‘বীর’ ছবিটি পরিচালনা করছেন কিংবদন্তি চিত্রপরিচালক কাজী হায়াৎ। এ ছবির মাধ্যমে প্রথমবার শাকিব খানকে নিয়ে কাজ করছেন। গত বছরের শেষের দিকে শুটিং শুরুর কথা থাকলেও হঠাৎ করে কাজী হায়াৎ অসুস্থ হয়ে পড়লে কাজ বন্ধ হয়ে যায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.