এইমাত্র পাওয়া

জবির সহকারী রেজিস্ট্রার দেবাশীষ সাহার মৃত্যু

ঢাকাঃ স্ট্রোক করে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী রেজিস্ট্রার দেবাশীষ সাহা। রবিবার (৭ জানুয়ারি) বিকাল আনুমানিক সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইমরান হোসেন বলেন, দেবাশীষ সাহা রাজবাড়ীতে নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। রোববার হঠাৎ বাড়িতে তিনি স্ট্রোক করেন। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই বিকালে আনুমানিক সাড়ে ৪টায় মারা যান তিনি।

দেবাশীষ সাহার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী এবং রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও শোক প্রকাশ করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.