এইমাত্র পাওয়া

ভোটের শেষে ভোট বর্জন করলেন হিরো আলম

বগুড়াঃ বি‌ভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন ক‌রে‌ছেন আলো‌চিত কন‌টেন্ট ক্রিয়েটর আশরাফুল হো‌সেন আলম ওর‌ফে হি‌রো আলম। ‌তি‌নি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আস‌নের বাংলা‌দেশ কং‌গ্রেসের হ‌য়ে ডাব প্রতীক নি‌য়ে নির্বাচনে অংশ নি‌য়ে‌ছি‌লেন।

রবিবার (৭ জানুয়ারি) সন্ধ‌্যা সা‌ড়ে ৬টায় তার অফিসিয়াল ফেসবুক পে‌জে এ বিষ‌য়ে এক‌টি পোস্ট দেন। পোস্টে তি‌নি লি‌খে‌ছেন, ‘বিভিন্ন অনিয়মের কারণে হিরো আলম এই নির্বাচন বর্জন করলেন’। হিরো আলমের ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি নিজেই এ বিষয়ে নিশ্চিত করেন।

এছাড়া আল‌মের পিএস সুজন রহমান শুভ জা‌নিয়ে‌ছেন, বি‌ভিন্ন অনিয়‌মের কার‌ণে তারা এই সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন। বিস্তা‌রিত তারা সংবাদ স‌ম্মেল‌নের মাধ‌্যমে মি‌ডিয়া‌কে জানা‌বেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.