এইমাত্র পাওয়া

বিপুল ব্যবধানে এগিয়ে মাশরাফি

ড়াইল: শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলছে প্রতিটি কেন্দ্রে গণনা। জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হচ্ছে।

ইতোমধ্যে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে। নড়াইল-২ আসনে বড় ব্যবধানে এগিয়ে আছে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।

এখন পর্যন্ত পাওয়া ১০টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে মাশরাফি পেয়েছেন ১৪ হাজার ৮২৪ ভোট। আর জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৪৪০ ভোট।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.